২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডার্বিশায়ারের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ

ইংলিশ কাউন্টির বি ক্যাটাগরির দল ডার্বিশায়ারের বিপক্ষেও এবার ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৯ রানেই ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশের। জবাবে ১২ ওভার বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জেতে ডার্বিশায়ার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

জাভেদ ওমর এবং নাফিস ইকবাল বাংলাদেশের ব্যাটিং সূচনা করেন এবং শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৯ রানে নাফিস ইকবাল, জাভেদ ওমর ও রাজিন সালেহ আউট হন যথাক্রমে ব্যক্তিগত ৯, ০ এবং ৪ রানে। এরপর তুষার ইমরান এবং অধিনায়ক হাবিবুল বাশার খেলার হাল ধরেন। এ জুটি ৮০ রান করার পর দলীয় ৯৯ রানে তুষার ইমরান রান আউট হন । তুষারের ব্যক্তিগত সংগ্রহ ৪০। দলীয় ১২৭ রানে ব্যক্তিগত ৪৯ রানে অধিনায়ক হাবিবুল বাশার ওয়াকারের বলে প্যাভেলিয়ানে ফেরেন। দলীয় ১৩৪ রানে খালেদ মাসুদ, ১৪৭ রানে আফতাব আহমেদ, ১৭৭ রানে খালেদ মাহমুদ ও মাশরফি এবং ১৮৯ রানে রফিক আউট হন। সর্বসাকুল্যে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৯। আফতাব ২৬ এবং রফিক ৩৬ রান করেন।

১৯০ রানের জয়ের লক্ষ্যে নেমে ডার্বিশায়ার ১২ ওভার বাকি থাকতেই মাত্র ৪উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। স্টাবিংস ৪৫, জোস ৭২ এবং সাটন ৪২ রান করেন। নাজমুল দুটি এবং মাশরাফি একটি উইকেট লাভ করেন।