ইউহানার ওপর হামলা, গাড়ি ভাংচুর
লাহোরে উচ্ছৃংখল কিছু তরুণের হামলার শিকার হয়েছেন পাকিস্তানি মিডেল-অডার ব্যাটসম্যান ইউসুফ ইউহানা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণেরা হামলা চালিয়ে তার মার্সিটিজ গাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে।
অবশ্য ইউহানা শারীরিকভাবে আহত হননি। হামলায় গাড়ির কাঁচ ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
আক্রমণের কারণ এখনও খুজে পায়নি পুলিশ। তবে পুলিশের এক মূখপাত্র জানায়, আক্রমণকারীদের মধ্যে থেকে যাদের ধরা হয়েছিল (পরে ছেড়ে দেয়া হয়) তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত পরিবারের সন্তান।
ইউহানাও আক্রমণের কারণ সম্পর্কে মুখ খুলছেন না।
৩১ বছর বয়সি ইউহানা ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে সিরিজের পর টেস্ট না খেলেই বাবার অসুস্থতার কারণে দেশে ফিরে যান।
