২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইসন বলেছেন তিনি ম্যাকব্রাইডকে আস্থা ধোলাই দেবেন

মাইক টাইসন তার ইসরাইলি প্রতিদ্বন্দ্বী কেভিন ম্যাকব্রাইডকে পরাজিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 01:11 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

গত বছর টাইসন ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী ড্যানি উইলিয়ামসের কাছে পরাজিত হয়েছিলেন। তিনি পরাজিত হওয়ার বেদনা এই ম্যাচ জয়ের মাধ্যমে ভুলে যেতে চান।

তবে আমেরিকান হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী টাইসন ১০ রাউন্ডের নন-টাইটেল ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী।

৩৯ বছর বয়সি টাইসন বলেন, “আমি তাকে মাছের মত খেয়ে ফেলবো।”

ইতোমধ্যে ওই ম্যাচের ১৩,০০০ টিকিট বিক্রি হয়ে গেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তিনি আরও বলেন, “আমি একজন ইন্টারন্যাশনাল হেভিওয়েট বক্সিং খেলোয়াড়। আমার নাম যদি তারা না শুনে থাকেন তাহলে বলতে হয় তারা অন্য জগৎ থেকে এসেছেন।”

ম্যাকব্রাইড ৩৭টি ম্যাচ খেলেছেন এবং জয় পেয়েছেন ৩২টিতে। তিনি ১৯৯৮ সাল থেকেই আমেরিকায় খেলেছেন।

তিনি বলেন, “আমি আমেরিকায় খেললেও আমার অনুপ্রেরণা হল আমার স্বদেশ।”