বোলিং অ্যাকশন টেস্টের মুখোমুখি সাব্বির
পাকিস্তানি ফাস্ট বোলার সাব্বির আহমেদ তার বিতর্কিত বোলিং অ্যাকশনের কারণে এ সপ্তাহে ইংল্যান্ডে ‘বোলিং অ্যাকশন পরীক্ষা’র মুখোমুখি হচ্ছেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বায়োমেকানিক বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবেন তিনি কনুই সোজা রেখে ১৫ ডিগ্রি এঙ্গেলে বল করতে পারেন কি না। যদি তিনি পারেন তাহলেই খেলার ছাড়পত্র পাবেন।
এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বর এবং ২০০৪ সালের জানুয়ারি মাসে সাব্বিরকে সন্দেহজনক বোলিংয়ের কারণে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল।
২৯ বছর বয়সি সুঠাম দেহের অধিকারী সাব্বির নয়টি টেস্ট ম্যাচে ৪৬টি উইকেট পেয়েছেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট ম্যাচে ১১৯ রানের বিনিময়ে তুলে নেন আট উইকেট।
তিনি বার্বাডোজে প্রথম টেস্ট ম্যাচেও পাঁচ উইকেট তুলে নেন।
