২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বাছাই পর্ব ঃ চিলির বিরুদ্ধে খেলায় অংশ নেবেন রোনাল্ডো

ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পেরেরা জানিয়েছেন, রোনাল্ডো সেপ্টেম্বর মাসে চিলির বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় জাতীয় দলে ফিরবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 11:27 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বুধবার রোনান্ডোকে ছাড়াই ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নেমে ৩-১ ব্যবধানে পরাজিত হয়। জার্মানিতে জুনের ১৫ থেকে ২৯ পর্যন্ত কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হবে। কিন্তু রোনাল্ডো ব্যক্তিগত কারণে ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন না।

কোচ পেরেরা বলেন, “ব্রাজিলিয়ান ফুটবলের জন্য রোনাল্ডো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় দলে তার ফিরে আসার কথা আগেই ঘোষণা করা হয়েছে।’

বুধবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর্জেন্টিনার কাছে পরাজিত হয়। ব্রাজিল দলের পক্ষে একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় রবার্তো কার্লোস।

২০০৬ জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেতে ব্রাজিলের প্রয়োজন তিন পয়েন্ট। ব্রাজিলের হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ।

এদিকে আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ আমেরিকা গ্রুপের প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।