২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে বাংলাদেশ সফর আসবে অস্ট্রেলিয়া

দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী বছর এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার অস্ট্রেলিয়া দলের সফরসূচী ঘোষণা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

অস্ট্রেলিয়া দল ৬ এপ্রিল ঢাকা পৌঁছুবে। ৯ থেকে ১৩ এপ্রিল ঢাকায় প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে শুরু হবে ১৫ এপ্রিল। এছাড়া চট্টগ্রামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। বাকি দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকায় ২৬ ও ২৮ এপ্রিল।

২৯ এপ্রিল ঢাকা ত্যাগ করবে অস্ট্রেলিয়া।