আন্তঃজেলা মহিলা ভলিবলের সেমিতে রাজবাড়ী, টাঙ্গাইল ও পাবনা
পেপসি আন্তঃজেলা মহিলা ভলিবল চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে উঠেছে রাজবাড়ী, টাঙ্গাইল ও পাবনা জেলা দল।
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বুধবার গ্রুপ ম্যাচে টাঙ্গাইল সরাসরি ৩-০ সেটে গাজীপুরকে এবং রাজবাড়ী ৩-২ সেটে পাবনাকে হারায়। তবে রাজবাড়ীর বিরুদ্ধে হারলেও সেমিফাইনাল নিশ্চিত করেছে পাবনা।
এর আগে রাজশাহীও তাদের সেমিফাইনাল টিকিট নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে রাজবাড়ী খেলবে টাঙ্গাইলের বিরুদ্ধে আর দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে রাজশাহী ও পাবনা।
