২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজকীয় সুযোগ-সুবিধা’ পাবেন ভারতীয় দলের নতুন কোচ চ্যাপেল

ভারতীয় ক্রিকেট বোর্ডের উর্দ্ধেতন কর্মকর্তারা বলেছেন, ভারতীয় দলের নতুন কোচ গ্রেগ চ্যাপেলকে বেতনসহ আনুষঙ্গিক সকল সুযোগসুবিধা দেয়া হবে। কোচের বেতন ধার্য করা হয়েছে ১৭৫,০০০ থেকে ১৮৫,০০০ ইউএস ডলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 10:48 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

তাছাড়া খেলোয়াড়দের প্রতিটি ম্যাচে যে ধরনের ভাতা দেয়া হয় কোচকেও প্রতি দিন সে ধরনের ভাতা দেয়া হবে।

সাবেক কোচ নিউজিল্যান্ডর জন রাইটের স্থলাভিষিক্ত হন সাবেক অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক গ্রেগ চ্যাপেল ভারতীয় বোর্ড তাকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে।

চ্যাপেল এ মাসেই ভারতীয় দলকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে খেলার জন্য প্রস্তুত করতে ভারতে আসবেন।

চ্যাপেলকে সংবাদপত্রে কলাম লিখার এবং নিউজ চ্যানেলে নিজের বক্তব্য তুলে ধরার স্বাধীনতাও দেয়া হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

চ্যাপেল ৮৭ টেস্ট ম্যাচে ৭,১১০ রান করেছেন, যার মধ্যে সেঞ্চুরি রয়েছে ২৪টি।

চ্যাপেল ইতোমধ্যেই ভারতীয় বোর্ডের কাছে আবেদন জানিয়েছেন যে, সহকারী হিসেবে অস্ট্রেলিয়ান ফিজিওলজিস্ট চার্লস ক্রেবস এবং স্পোর্টস সায়েন্টিষ্ট ইয়ান ফেজারকে ভারতীয় দলে নেয়ার কথা বলেছেন চ্যাপেল।