উইণ্ডিজ-পকিস্তান টেস্ট সিরিজ ১-১ এ সমতা
দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের সকালেই উইণ্ডিজকে ১৩৬ রানে হারিয়ে পাকিস্তান সিরিজে ১-১ এ সমতা আনল।
পঞ্চম দিন ব্যাট করতে নেমে উইণ্ডিজ টেল এণ্ডাররা ২৯ রান তুলতেই ১৪৩ রানে গুড়িয়ে যায় তাদের ইনিংস। দানিশ কানেরিয়া ৫ উইকেট লাভ করেন। দানিশকে ভাগ্যবানই বলা চলে। কারণ তার বল ড্যারেন পাওয়েলের প্যাডে লেগে সিলি মিড অফে ইয়াসির হামিদ ক্যাচ লুফে নিলে আম্পায়ার পাওয়েলকে আউট ঘোষণা করে।
দুটো সাউণ্ড আম্পায়ারকে বিভ্রান্তির মধ্যে ফেলে। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে বল তার ব্যাটে লাগেনি।
এরপর সাব্বির আহমেদের বল কোর্টনি ব্রাউনের ব্যাটের কানায় লেগে সোজা উইকেট রক্ষকের হাতে চলে যায়।
এর কিছুক্ষণ পরই রিওন কিং আউট হলে পাকিস্তানের জয়ের উৎসব শুরু হয়। আউট হওয়ার আগে তিনি চমৎকার ৫৬ রানের একটি ইনিংস খেলেন।
স্কোর: পাকিস্তান ৩৭৪ (ইউনিস ১০৬, কোলিমোর ৭-৭৮) এবং ৩০৯ (ইনজামাম ১১৭*) ওয়েস্ট উইণ্ডিজ ৪০৪ (লারা ১৫৩) এবং ১৪৩ (কানেরিয়া ৫-৪৬)।
ফলাফল-পাকিস্তান ১৩৬ রানে জয়ী।
