২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়েছে আন্তঃজেলা মহিলা ভলিবলের চুড়ান্ত পর্ব

ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আন্তঃজেলা মহিলা ভলিবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব। উদ্বোধনী দিনে রাজশাহী, পাবনা ও রাজবাড়ী নিজ নিজ খেলায় জয় পেয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বিকেলে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী ৩-১ সেটে টাঙ্গাইলকে এবং রাজবাড়ী একই ব্যবধানে খুলনাকে হারায়। সকালে পাবনা ৩-১ সেটে খুলনাকে এবং রাজশাহী একই ব্যবধানে হারায় টাঙ্গাইলকে।

মাগুরা ও রংপুর জেলা রিপোর্ট না করায় এ দু’টি দলকে ফিকচার থেকে বাদ দেয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আলহাজ্জ্ব নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এমপি চুড়ান্ত পর্বের উদ্বোধন করেন। এসময় ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।

বুধবারের ম্যাচ: টাঙ্গাইল বনাম গাজীপুর এবং রাজবাড়ী বনাম পাবনা।