২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ম বিভাগ ফুটবল লিগে জয়ের ধারায় ফিরেছে ভিক্টোরিয়া

-১ম বিভাগ ফুটবল লিগে আবার জয়ের ধারায় ফিরেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে মঙ্গলবার ভিক্টোরিয়া ২-১ গোলে ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

১৯ মিনিটে মিঠুনের গোলে এগিয়ে যায় ভিক্টোরিয়া। ৮০ মিনিটে ধানমন্ডির আলী হোসেন খেলায় সমতা ফেরান। কিন্তু এক মিনিট পরই ভিক্টোরিয়ার পক্ষে জয়সূচক গোলটি করেন জীবন।

এই জয়ের ফলে ভিক্টোরিয়া ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলেও শীর্ষে রয়েছে রহমতগঞ্জ ক্লাব। অন্যদিকে সমসংখ্যক ম্যাচের পাঁচটিতে পরাজিত ধানমন্ডির পয়েন্ট তিন।