আম্পায়ারদের বিভ্রান্ত করার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন জোন্স
ইংল্যান্ডের উইকেটরক্ষক জারেন্ট জোন্স অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।
চেস্টার লি স্ট্রিটে এনপাওয়ার টেস্ট সিরিজে বাংলাদেশী ব্যাটসম্যান নাফিজ ইকবালকে ক্যাচ আউট করার আবেদনের সময় আম্পায়ারদের বিভ্রান্ত করার অভিযোগ তোলা হয়েছিল তার উপর।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে বিতর্কিত ক্যাচ নেয়ার পরে ২৮ বছর বয়সি জোন্সের বিরুদ্ধে ক্রিকেট খেলায় কলঙ্কিত করার অভিযোগ তুলেছিলেন বাংলাদেশী ম্যানেজার লতিফ খান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ম্যাচ রেফারি এলান হারস্ট জানান যে, তিনি শেষ টেস্ট ম্যাচে ইন্টারন্যাশনাল খেলোয়াড়দের নিয়ম ভঙ্গ করেনি। শুনানির সময় উপস্থিত ছিলেন জোন্স নিজে, ইংল্যান্ডের কোচ ডানকান ফ্লেচার, লতিফ খান, নাফিজ ইকবাল এবং বাংলাদেশী কোচ ডেভ হোয়াটমোর।
