২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ৪ মাসের মধ্যে আবার খেলা শুরুর আশা ব্যক্ত করলেন শচীন

ভারতীয় লিটল মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, তিনি দ্রুত কনুইয়ের আঘাত থেকে সেরে উঠছেন এবং আগামী চার মাসের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে ফিরতে পারবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 01:09 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

লন্ডন থেকে ফিরে টেন্ডুলকার বলেন, “আমি দ্রুত সেরে উঠছি এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ম্যাচ খেলতে আমার আরও ১৪ থেকে ১৬ সপ্তাহ সময় লাগবে।”

প্রায় এক বছর ধরে টেন্ডুলকার কনুইয়ের সমস্যায় ভুগছেন। আঘাতের কারণে তিনি গুরুত্বপূর্ণ তিনটি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুইটি টেস্ট ম্যাচ খেলতে পারেননি।

টেন্ডুলকার শ্রীলঙ্কায় আগস্ট মাসে অনুষ্ঠেয় ত্রি-দেশীয় ওয়ান ডে সিরিজেও খেলতে পারবেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, “সব ধরনের চেষ্টাই করছি। কিন্তু কোনও ধরনের চেষ্টাই সফল হয়নি। তাই বাধ্য হয়ে সার্জারি করিয়েছি।”

তিনি আরও বলেন, “আমার ডাক্তাররা একটি পুনরুদ্ধার সিডিউল তৈরি করে দিয়েছেন এবং আমি এই সময়ে তা মেনে চলব।”

টেন্ডুলকার এ পর্যন্ত ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং রান করেছেন ১০১৩৪। তিনি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ৩৪৮টি এবং রান করেছেন ১৩৬৪২, যার মধ্যে সেঞ্চুরি রয়েছে ৩৪টি।

আর একটি সেঞ্চুরি করতে পারলেই সুনীল গাভাস্কারের গড়া রেকর্ড ভাঙ্গতে পারবেন শচীন টেন্ডুলকার।