ধানমন্ডির অধিনায়ককে তিন ম্যাচ বহিষ্কার
রেফারীর সাথে বাজে ব্যবহারের অপরাধে ধানমন্ডি ক্লাবের অধিনায়ক কামাল হোসেন রতনকে সোমবার তিন ম্যাচ বহিষ্কার ও ১৫,০০০ টাকা জরিমানা করেছে ১ম বিভাগ ফুটবল লিগ ডিসিপ্লিনারি কমিটি।
রেফারী ও ডিসিপ্লিনারি কমিটির দু’টি রিপোর্টের ভিত্তিতেই কমিটি এই সিদ্ধান্ত গ্রহন করে।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে ৪ জুন ধানমন্ডি ক্লাব ও বাড্ডা জাগরণী সংসদের মধ্যেকার ম্যাচে বাড্ডার এক খেলোয়াড়কে কামাল লাথি মারলে রেফারী তাকে লাল কার্ড প্রদর্শন করেন। এতে ক্ষিপ্ত হয়ে কামাল রেফারীকে গালাগালি করাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করে।
