ছয় সদস্যের বাংলাদেশ ব্যাডমিন্টন দলের নেপাল যাত্রা
নেপাল এশিয়ান স্যাটেলাইট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহনের উদ্দেশ্যে ছয় সদসস্যের বাংলাদেশ ব্যাডমিন্টন দল সোমবার নেপাল রওনা হয়েছে। কাঠমান্ডুতে মঙ্গলবার থেকে টুর্নামেন্ট শুরু হবে।
বাংলাদেশ দলে দুই জন করে পুরুষ ও মহিলা খেলোয়াড় ছাড়াও দুই জন কর্মকর্তা রয়েছেন।
বাংলাদেশ দল: নূর ইসলাম (ম্যানেজার), মোহাম্মদ গোলাম আজিজ (কোচ), মুক্তার হোসেন, মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, কণিকা রাণী অধিকারী ও দুলালী হালদার (খেলোয়াড়)।
