হকিতে অলিম্পিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাজিত হলো দক্ষিণ কোরিয়া
অলিম্পিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুলতান আজলান শাহ কাপ হকির ফাইনালে এশিয়া চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল্ডেন গোলের মাধ্যমে এক দারুণ জয় পেয়েছে।
দক্ষিণ কোরিয়াকে ৪-৩ ব্যবধানে পরাজিত করে চতুর্থবারের মতো এ টুনার্মেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো অস্ট্রেলিয়া।
খেলার নয় মিনিটের মধ্যে এক গোলে পিছিয়ে পড়লেও পরে ১০ মিনিট পরপর ৩ গোল করে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। খেলায় পুরো আধিপত্য বিস্তার করে তারা। কিন্ত পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া মরিয়া হয়ে ওঠে খেলায় ফিরে আসার জন্য। ৫৫ মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার থেকে গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে অস্ট্রেলিয়া। ৬২ মিনিটের সময় ম্যাকানের গোলে সমতা ফিরে আসে এবং খেলা অতিরিক্ত সময় গড়ায়। খেলার ৮১ মিনিটের মাথায় ভিক্টোরিয়া ক্রেগের গোল্ডেন গোলে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।
তবে দক্ষিন কোরিয়া এ টুর্নামেন্টে ১৯৯৬ এবং ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ফাইনালে অস্ট্রেলিয়াকে ফাইনালে পরাজিত করে শিরোপা জয় করে নিয়েছিল।
অস্ট্রেলিয়া এর আগে ১৯৮৩, ১৯৯৮ এবং ২০০৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।
তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ৪-২ গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করে পাকিস্তান।
