২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় যুব ভলিবলে নড়াইল চ্যাম্পিয়ন

সিটি ব্যাংক ১১তম জাতীয় যুব ভলিবল চ্যাম্পিয়নশীপে নড়াইল জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 09:31 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

শহীদ সোহরাওয়র্দী ইনডোর স্টেডিয়ামে রোববার টুর্নামেন্টের ফাইনালে নড়াইল ৩-০ সেটে যশোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের স্থান নির্ধারনী ম্যাচে দিনাজপুর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ সেটে টাঙ্গাইলকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে।

সমাপনী দিনে প্রধান অতিথি সিটি ব্যাংকের পরিচালক মোহাম্মদ শোয়েব ম্যাচ উপভোগ এবং পুরষ্কার বিতরন করেন। এসময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আলহাজ্জ্ব নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।