বিশ্বকাপ বাছাইপর্বঃ রোমানিয়াকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে হল্যান্ড।
বিশ্বকাপ বাছাইপর্বের শনিবারের খেলায় রোমানিয়াকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে হল্যান্ড।
হল্যাণ্ডের সংগ্রহ এখন ৭ ম্যাচে ১৯ পয়েন্ট। তারা এখন চেক রিপাবলিকের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে রয়েছে।
খেলার প্রথামার্ধের ২৬ মিনিটে প্রথম গোল দিয়ে এগিয়ে যায় হল্যান্ড। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র মিনিটখানেক পরে আরো একটি গোল করে জয় নিশ্চিত করে হল্যান্ড।
এদিকে অন্য খেলায় চেক রিপাবলিক ৮-১ গোল এন্ডোরাকে পরাজিত করে।
