নিরাপত্তার কারনে পাকিস্তানে খেলবে না ইংল্যান্ড
নিরাপত্তাজনিত কারনে এ বছর পাকিস্তানে একটি ক্রিকেট ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইংল্যান্ড।
পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, আমরা ইংল্যান্ডের আপত্তির কথা জানতে পেরেছি। আমি এ ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ডেভিড মর্গানের সাথে কথা বলে তাকে রাজি করানোর চেষ্টা করেছি । তবে আমার মনে হয় তাদেরকে রাজি করানো সম্ভব হবে না। ইংল্যান্ডের ভাষ্য হলো একটি টেস্ট ম্যাচ খেলতে হলেও ইংল্যান্ড টিমকে সপ্তাহখানেক করাচিতে থাকতে হবে এবং এ সময়টা তারা স্বস্তিতে থাকবে না।
পাকিস্তানের করাচিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বোমা হামলার পর ইংল্যান্ড তাদের আপত্তির কথা জানায়।
