গাঙ্গুলির নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপিল
ভারতীয় ক্রিকেট বোর্ড গাঙ্গুলির ৬ ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছে।
দেশটির ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রনবীর সিং মহেন্দ্র জানিয়েছেন,তারা আইসিসিকে ইতোমধ্যেই এ ব্যাপারে চিঠি দিয়েছেন।
মহেন্দ্র বলেন,আমরা মনে করি গাঙ্গুলির বিরুদ্ধে আইসিসি যে শাস্তি আরোপ করেছে তা যথার্থ হয়নি।
অবশ্য এর আগে গাঙ্গুলির করা একটি আপিলের রায় দিয়ে আইসিসির আপিল কমিশানর মাইকেল বেলফ শাস্তির নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে জানান।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে ধীরগতির বল করার অভিযোগে গাঙ্গুলিকে ৬ ম্যাচের জন্য বহিস্কার করা হয়।
