২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেনে দ্বৈত বিজয়ী ব্যর্কম্যান ও মিরনি

দ্বিতীয় শীর্ষ বাছাই সুইডিশ জুটি জোনাস ব্যর্কম্যান ও ম্যাক্স মিরনি ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টের পুরুষ বিভাগের দ্বৈত টাইটেল জয় করেছেন। তারা ২-৬, ৬-১, ৬-৪ সেটে পরাজিত করেন মার্কিনী দ্বৈত জুটি বব এবং মাইক ব্রায়ানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 02:51 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এই প্রথমবার এই জুটি গ্রান্ড স্লাম টাইটেল জয় করলেন। কিন্তু সুইডিশ জোনাস ব্যর্কম্যান এর আগে দ্বৈত জুটিতে সাতবার শিরোপা জয় করেন।

তিনি অস্ট্রেলিয়ান টোড উডব্রিজের সাথে জুটি বেঁধে ২০০১ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয় করেন। এছাড়া ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উইম্বলডন শিরোপা ও ২০০৩ ইউএস ওপেন শিরোপা জয় করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এদিকে ব্রায়ান ভ্রাতৃদ্বয় এর আগেও ২০০৩ সালে রোল্লা গ্যারোস টাইটেল জয় করেন।