কাউন্টি ক্রিকেটে গাঙ্গুলি আউট শূন্য রানে
কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগনের পক্ষে খেলতে নেমে ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন। সাসেক্সের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র তিন বল মোকাবেলা করতে না করতেই শূন্য রানে প্যাভিলিয়ানে ফিরে যান।
গাঙ্গুলি চারদিনের ম্যাচে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে সাসেক্সের ফাস্ট মিডিয়াম বোলার জ্যাসন ল্যারির বলে বোল্ড হন।
প্রথম দিনের খেলা বৃষ্টিতে পন্ড হলেও সাসেক্স প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। শুরুতে গ্ল্যামরগন দলের সংগ্রহ বেশ ভালই ছিল-দুই উইকেটে ২০৯ রান। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতার কারণে স্কোর দাঁড়ায় সাত উইকেটে ২৮৯ রান। ল্যারি ৭৬ রানে ৫ উইকেট দখল করেছেন।
বামহাতি ডেভিড হ্যাম্প ৯৫ বলে শতক পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ১২২ বলে ১২৫ রান তুলে অপরাজিত রয়েছেন।
