২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় যুব ভলিবলের ফাইনালে যশোর, নড়াইল

সিটি ব্যাংক জাতীয় যুব ভলিবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেছে যশোর এবং নড়াইল জেলা দল। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার ফাইনালে এই দু’দল মুখোমুখি হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

শনিবার টুর্নামেন্টের সেমিফাইনালে নড়াইল ৩-০ সেটে দিনাজপুরকে এবং যশোর ৩-২ সেটে টাঙ্গাইলকে হারিয়ে ফাইনালে উঠে।

এর আগে কোয়ার্টারফাইনালে দিনাজপুর ৩-২ সেটে রাজশাহীকে, নড়াইল একই ব্যবধানে কুমিল্লাকে, যশোর ৩-০ সেটে চুয়াডাঙ্গাকে এবং টাঙ্গাইল ৩-১ সেটে খুলনাকে হারায়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান রোববার প্রধান অতিথি হিসেবে ফাইনাল উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন।