সৌরভের অধিনায়ক হিসেবে এখনও অনেক কিছু করার বাকি:অরুন লাল
ভারতের সাবেক ওপেনার অরুন লাল বলেছেন, অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলির এখনও অনেক কিছু দেয়ার বাকি। তার মতে শচীন, দ্রাবিড়, শেওয়াগ এবং সৌরভ যদি একাসাথে নৈপুন্য প্রদর্শন করতে পারে তাহলে ভারত একটি শক্তিশালী দলে পরিণত হবে।
অরুন লাল বলেন, ভারতীয় দলে সৌরভ এবং শচীনের অবদান অনেক। তিনি সৌরভের প্রশংসা করে বলেন, আমি আশা করি সে খুব দ্রুত দলে ফিরে আসবে। শচীনের ব্যাপারে কথা বলতে গিয়ে সাবেক এই ওপেনার বলেন, তার ইনজুরির ব্যাপারটা নিয়ে সবার আরো সিরিয়াসলি ভাবা উচত। ভারতীয় ক্রিকেট দলে শচীন একটা গুরুত্বপূর্ণ নাম। অনেকদিন সে ইনজুরিতে ছিল এবং প্রায়ই ইনজুরি তার সমস্যা করছে। তার প্রতি সবার আরো সদয় হওয়া উচিত।
তিনি বলেন,ভারতের ক্রিকেটাররা সবাই প্রতিভাবান এখন তাদের সমন্বিত খেলা প্রয়োজন। তবেই তারা সাফল্য পাবে।
ভারতের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলকে মনোনয়ন করাকে তিনি একটি সঠিক এবং সময়ো উপযোগি সিদ্ধান্ত বলে মনে করেন।
