আবারো বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়; ট্রেসকোথিকের শতকে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৬৫
লর্ডসে টাইগারদের পরিণতির পুণরাবৃত্তি হতে যাচ্ছে এবার রিভারসাইডেও। ট্রেসকোথিকের অসাধারণ শতকে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৬৯। ১৬৫ রানে এগিয়ে থেকে শনিবার দ্বিতীয় দিনের মতো ব্যাট করতে নামবে ইংল্যান্ড। এর আগে ব্যাটিং বিপযর্য়ের মুখে বাংলাদেশের ইনিংস শেষ হয় মাত্র ১০৪ রানে।
ইংল্যান্ডের ইনিংস সূচনা করেন ট্রেসকোথিক এবং অসট্রাস। মাত্র ১৮ রানে ইংল্যান্ডের প্রথম উইকেট ফেলে দিয়ে বাংলাদেশ শিবিরে কিছুটা আশার আলো জ্বাললেও দিনশেষে হতাশায় ডুবতে হয়েছে টাইগারদের। দলীয় ১৮ রানে মাশরাফি মর্তুজা অসট্রাসের উইকেট নেন এলবিডব্লিউর ফাঁদে ফেলে। তারপর লর্ডসে জয়ের নায়ক ট্রেসকোথিক অধিনায়ক ভনকে নিয়ে মারমুখী ব্যাটিং শুরু করেন। দলীয় ১০৫ রানে ইংল্যান্ড দ্বিতীয় উইকেট হারায়। অধিনায়ক ভন মর্তুজার বলে খালেদ মাসুদের তালুবন্দি হন। এরপর বাকি সময়টা বেলকে সাথে নিয়ে ব্যাট করেন ট্রেসকোথিক। গত ম্যাচের জয়ের নায়ক ট্রেসকোথিক গতকালও দুর্দান্ত ব্যাটিং করেন। ১৪৮ বলে ২১ টি চার এবং ২ টি ছয়ের সাহায্যে ১৫১ রান করেন তিনি। দিনশেষে বাংলাদেশের সান্ত¡না ট্রেসকোথিকের ওই উকেটটিই। দলীয় ২৬০ রানে আফতাবের বলে আশরাফুলের হাতে ক্যাচ আউট হন ট্রেসকোথিক। ১৬৫ রানের লিড নিয়ে ইংল্যান্ড শনিবার দ্বিতীয় দিনের মতো ব্যাট করবে।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। হার্মিসন এবং হগার্ডের বিধ্বংসী বলে ১০৪ রানেই লেজ গুটিয়ে নেয় টাইগাররা।
জাভেদ ওমর এবং নাফিস ইকবাল বাংলাদেশ দলের ব্যাটিং সূচনা করেন। দলীয় মাত্র ১৭ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। নাফিস ইকবাল ব্যক্তিগত ৭ রানে হার্মিসনের বলে স্ট্রসের হাতে ধরা পড়েন। এর কিছুক্ষণ পর অধিনায়ক হাবিবুল বাশারও নাফিসের পথ ধরে ওই হার্মিসনের বলেই বোল্ড হয়ে ফিরে আসেন প্যাভেলিয়ানে। স্কোর বোর্ডে ৩৪ রান উঠতেই আউট হন আশরাফুল। ব্যক্তিগত ৩ রানে জোনসের বলে আউট হন তিনি। ব্যক্তিগত ২ রানে ফ্লিনটফের বলে থর্পের হাতে ক্যাচআউট হন রাজিন সালেহ।
বাংলাদেশের ৫ম উইকেট পড়ে দলীয় ৫৯ রানে। শুরু থেকে ক্রিজে থাকা জাভেদ ওমর ব্যক্তিগত ৩৭ রানে হগার্ডের বলে জোনসের তালুবন্দি হন।
এরপর ধারাবাহিকভাবেই বাংলাদেশের উইকেট পড়তে থাকে। দলীয় ৬৯ রানে আফতাব আহমেদ হার্মিসনের বলে আউট হন। আফতাবের সংগ্রহ ৬। এরপর ৮৭ রানে বাংলাদেশের দুই ব্যাটসম্যান রফিক এবং তাপস বৈশ্য পরপর আউট হন। রফিক ৯ এবং তাপস ০ রানে আউট হন। দলীয় ৯৩ রানে মাশরাফি এবং ১০৪ রানে সর্বশেষ ব্যাটসম্যান খালেদ মাসুদ আউট হন।
