২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লীগে আবাহনীর অসাধারন জয়

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লীগের শুক্রবারের খেলায় অসাধারন নৈপুণ্য প্রদর্শন করে জয় পেয়েছে আবাহনী ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা প্রতিপক্ষ ওয়ান্ডার্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে এ জয় পায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

খেলার প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে ছিল আবাহনী। আবাহনীর পক্ষে গোল করেন ইব্রাহিম,ফরহাদ,জয় এবং জাহেদ। অন্যদিকে ওয়ান্ডার্স ক্লাবের পক্ষে মিলন একমাত্র গোলটি করেন।

এর আগে প্রথম খেলায় ফকিরাপুলেকে ২-১ গোল হারায় আবাহনী।

শুক্রবার রক্ষনভাগের তুলনায় আবাহনীর মধ্যভাগ এবং আক্রমনভাগের খেলা ছিল অনেক আকর্ষনীয়। খেলার ১৩ মিনিটের মাথায় ওয়ান্ডার্স ক্লাব প্রথমে একটি গোলের সূযোগ পেলেও ব্যর্থ হয়। ১৯ মিনিটের মাথায় আবাহনীর ঘানার স্ট্রাইকার ইব্রাহিম প্রথম গোলটি করেন। ২৭ মিনিটে ওয়ান্ডার্স ক্লাবের পক্ষে মিলন গোল করে খেলায় সমতা আনেন। এর ২ মিনিট পরেই ফরহাদ আরো ১ টি গোল করে দলের ব্যবধান বাড়ান। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে জয় গোল করে আবাহনীকে ৩-১ এ এগিয়ে নিয়ে যান। দ্বিতীয়ার্ধে জাহেদ আরো ১ টি গোল করলে ব্যবধান দাড়ায় ৪-১ ৮৮ মিনিটে ওয়ান্ডার্স ব্যবধান কমানোর একটি সূযোগ পলেও ব্যর্থ হয়।