২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টস ভাগ্য ইংল্যন্ডের: ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই বিপর্যয়

ইংল্যান্ডের বিপক্ষে আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। ইতোমধ্যেই ৪ উইকেট হারিয়ে টাইগাররা মাত্র ৪২ রান সংগ্রহ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।

জাভেদ ওমর এবং নাফিস ইকবাল বাংলাদেশ দলের ব্যাটিং সূচনা করেন। দলীয় মাত্র ১৭ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। নাফিস ইকবাল ব্যক্তিগত ৭ রানে হার্মিসনের বলে স্ট্রসের হাতে ধরা পড়েন। এর কিছুক্ষন পর অধিনায়ক হাবিবুল বাশার ও নাফিসের পথ ধরে ওই হার্মিসনরে বলেই বোল্ড হয়ে ফিরে আসেন প্যাভেলিয়ানে। স্কোর বোর্ডে ৩৪ রান উঠতেই আউট হন আশরাফুল। ব্যক্তিগত ৩ রানে জোনসের বলেই আউট হন তিনি। ব্যক্তিগত ২ রানে ফ্লিনটফের বলে থর্পের হাতে ক্যাচআউট হন রাজিন সালেহ।

জাভেদ ওমর এবং আফতাব আহমেদ ক্রিজে থেকে দলের বিপর্যয় ঠেকানোর চেষ্টা করছেন।