২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ারশিপ ফুটবল: অসদাচরণ তদন্ত করবে লন্ডন পুলিশ

গত মৌসুমে ইংল্যান্ডের প্রিমিয়ারশিপ ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়রা পরস্পরের ওপর শারীরিক আক্রমণ চালিয়েছেন কি না বা একে অপরের প্রতি দূর্ব্যবহার করেছেন কি না সে ব্যাপারে তদন্ত করবে লন্ডন পুলিশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 01:58 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

অবশ্য কোন কোন খেলোয়াড়ের বিরুদ্ধে এ তদন্ত চালানো হবে তা জানায়নি ‘ক্রাউন প্রসিকিউসন সার্ভিস’ (সিপিএস)।

লন্ডনে সিপিএস-এর এক সম্মেলনে এধরনের বেআইনি কর্মকান্ড থামানোর জন্য পুলিশ কখন, কিভাবে এবং কি ব্যবস্থা নেবে তার জন্য একটি গাইডলাইন প্রণয়ন করা হবে।

প্রণীত গাইডলাইন ইংল্যান্ডের পুলিশ ও আইনজীবিদের কাছে পাঠানো হবে।