২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ম বিভাগ ফুটবল লিগে বিআরটিসি-অগ্রণী ব্যাংক পয়েন্ট ভাগাভাগি

অগ্রণী ব্যাংকের সাথে ড্র করে ১ম বিভাগ ফুটবল লিগে প্রথম পয়েন্টের মুখ দেখেছে বিআরটিসি। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিআরটিসি ১-১ গোলে ড্র করে অগ্রণী ব্যাংকের সাথে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিআরটিসি এর আগে পরপর তিন ম্যাচে হেরেছে। অন্যদিকে অগ্রণী ব্যাংক আগের ম্যাচে ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে ৬-১ গোলে জয়ী হয়।

অগ্রণী ব্যাংকের পক্ষে ৬৩ মিনিটে ওহিদুল এবং ৬৫ মিনিটে বিআরটিসির সোহাগ গোল করেন।

চার ম্যাচ শেষে বিআরটিসি এক ও অগ্রনী ব্যাংক চার পয়েন্ট সংগ্রহ করেছে।