শেষ ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত ম্যাকগ্রা
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা শনিবার অ্যাশেজ খেলার জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া থেকে রওনা হবেন। এটাই হতে পারে ম্যাকগ্রার জন্য শেষ অ্যাশেজ।
ব্রিসবেনে দলের সাথে অনুশীলনে রয়েছেন ম্যাকগ্রা। ম্যাকগ্রা বলেন, ইংল্যান্ডের পক্ষে এন্ড্রু ফ্লিনটফ এবং স্টিভ হার্মিসন যথেষ্ট পরিমাণ ম্যাচে খেলেছেন। ইংল্যান্ডের তরুন ব্যাটসম্যানদের অ্যাশেজের আগে বিশ্রাম দেয়ার কথাও বলেছেন তিনি।
ম্যাকগ্রা বলেন, “আমি চার বছর ধরে খেলছি। এখন যদি আমি খেলতে নামি তাহলে আমাকে বিপক্ষ দলের খেলোয়ারদের মাথা লক্ষ্য করে বোলিং করতে হবে।”
৩৫ বছর বয়সী ম্যাকগ্রা বলেন, “আমি বেশির ভাগ অ্যাশেজ সিরিজে অংশ গ্রহন করেছি। হতে পারে এটাই আমার শেষ ইংল্যান্ড সফর।”
ম্যাকগ্রা ইংল্যান্ডের বিপক্ষে ১১টি টেস্ট ম্যাচে ৬৪টি উইকেট নিয়েছেন। যার গড় হচ্ছে ১৮ দশমিক ২৭। খবর বার্তা সংস্থার।
