২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেনের সেমিতে ডেভিডেনকো

রাশিয়ান নিকোলাই ডেভিডেনকো এক দিন আগেই নিজের জন্মদিন পালন করলেন কারণ তিনি প্রথমবারের মত কোন গ্রান্ড স্লাম টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠতে পেরেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 04:47 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

তিনি ৩-৬, ৬-১, ৪-৬, ৬-৪ সেটে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী টমি রোব্রেডোকে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেন টেনিসের সেমি ফাইনালে উঠেছেন।

দ্বাদশ বাছাই ডেভিডেনকো এরপর মুখোমুখি হবেন আর্জেনটিনার অবাছাই মারিয়ানো পুয়েরটা’র।

ডেভিডেনকো বলেন, “আমি আমার জন্মদিনে ম্যাচ খেলতে চাই না। কিন্তু এখন আমি সেমি ফাইনালে উঠেছি এবং আগামী সপ্তাহে আমি শীর্ষ ১০জনের মধ্যে চলে আসবো। এ বিষয় গুলো আমার জন্য খুবই প্রয়োজনীয়।”

এ বছরের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টে শীর্ষ আটে জায়গা করে নিয়েছিলেন ডেভিডেনকো।