২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দি সিটি ব্যাংক জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব বৃহস্পতিবার শুরু

‘দি সিটি ব্যাংক লিমিটেড’এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ভলিবল ফেডারশেনের ব্যবস্থাপনায় শুরু হওয়া জাতীয় যুব ভলিবল প্রতযোগিতার চুড়ান্ত পর্বের খেলা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 02:41 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে বিকাল ৪ টায় কৃষি মন্ত্রী জনাব এম কে আনোয়ার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। দি সিটি ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট জনাব নুরুল আকবর খান ও পরিচালক জানব মো. শোয়েব এ সময় উপস্থিত থাকবেন। ৫ জুন প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

দি সিটি ব্যাংক জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের খেলায় এবার ১০ টি জেলা দল অংশ নিচ্ছে। দলগুলো হল: রাজশাহী, কুমিল্লা , টাঙ্গাইল, শেরপুর, খুলনা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, দিনাজপুর এবং নওগাঁ জেলা।