ফুটবলকে ঘিরে এবার পাক-ভারত সমর্থকদের উত্তেজনা
ক্রিকেট নয় এবার ফুটবলকে নিয়ে মেতে উঠেছে পাক-ভারত সমর্থকরা। রোববার থেকে দুদেশের মধ্যে শুরু হওয়া ৩ ম্যাচের ফুটবল সিরিজের প্রথম খেলা ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে।
কুয়েতার আয়ুব স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ২০,০০০ হাজার আসনের কোনটিই খালি ছিল না। প্রচন্ড গরমের মধ্যেও দুপুর থেকেই স্টেডিয়ামে হাজির হতে শুরু করেছির দুদলের সমর্থকরা। পেশোয়ারে বৃহস্পতিবার সিরিজের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ম্যাচটি শনিবার লাহোরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে আয়োজকরা জানিয়েছেন সামনের কিছু আসন বাদে এ দুটো ম্যাচেরও বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে।
