২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট জুয়াড়িদের সাথে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন মার্ক ওয়াহ

আজহারউদ্দিনের পর এবার অসেট্রলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহও তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন ক্রিকেট জুয়াড়িদের সাথে তার কোন সম্পর্ক নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 01:18 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

শুক্রবার মুম্বাইয়ের বুকি সোবহান মেহতা পুলিশের কাছে সাক্ষ্যদানকালে আজহার,মঙ্গিয়া এবং অজয় জাদেজার সাথে অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহর নামও বুকি হিসেবে উল্লেখ্য করেন। তবে মার্ক ওয়াহ বলেছেন, মেহতার সাথে তার কোন সর্ম্পর্ক নেই। তিনিও আজহারের মতো পুরো ব্যাপারটাকে বাস্তব বিবর্জিত বলে উল্লেখ করেন। ওয়াহর ব্যক্তিগত সহকারী লিও কারিস বলেছেন,ওয়াহার সাথে ওই জুয়াড়ির কোনসময় সম্পর্ক ছিলো না।

১৯৯৫ সালে ভারতে একটি ম্যাচ চলাকালে জুয়াড়িদের কাছে তথ্য ফাসের অভিযৈাগে ১০,০০০ ডলার জরিমানা দিতে হয়।