২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন হকি কোচের খোঁজে হকি ফেডারেশন

বাংলাদেশ হকি দলের পাকিস্তানি কোচ কামার ইব্রাহিম যদি জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে ফিরে না আসেন তাহলে নতুন কোচ সন্ধান করবে বাংলাদেশ হকি ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বাংলাদেশ হকি ফেডারেশনের কনফারেন্স রুমে রোববার ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠক শেষে ফেডারেশনের সাধারন সম্পাদক শামসুল বারী সাংবাদিকদের এ তথ্য জানান।

শামসুল বারী বলেন, বৈঠকের পূর্বে আমি কামারের সাথে যোগাযোগ করেছি, পিতার অসুস্থতার জন্য তার আসতে দেরি হচ্ছে বলে কামার আমাকে জানিয়েছে। তবে যত দ্রুত সম্ভব সে ফিরে আসবে। এছাড়া ট্রেনার এরশাদ হায়দার এই মাসেই আসবেন বলে জানিয়েছেন বারী।

তবে গত সেপ্টম্বরে চুক্তি স্বাক্ষর করে যাওয়ার পর সাত মাস যাবত স্বদেশে অবস্থান করায় কোচ কামার ইব্রাহিমের বিরুদ্ধে বৈঠকে এই কঠিন সিদ্ধান্ত নেয়া হয়।