প্রথম বিভাগ ফুটবলের পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে বিআরটিসি
প্রথম বিভাগ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে একেবারে শেষ স্থানে থেকে নিজেদের প্রথম পর্ব অভিযান শেষ করল বিআরটিসি।
রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে বিআরটিসি তাদের প্রথম পর্বের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে ওয়ারী ক্লাবের সাথে।
ম্যাচের চতুর্থ মিনিটেই নজুর গোলে এগিয়ে যায় ওয়ারী। ৩০ মিনিটে বিআরটিসির পক্ষে খেলায় সমতা ফেরান দেলোয়ার।
সাত ম্যাচে বিআরটিসির পয়েন্ট তিন অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ওয়ারীর পয়েন্ট পাঁচ।
