মাদক মামলায় ফেঁসে গেছেন পেলেপুত্র এডিনহো
ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট পেলের ছেলে এডসন চোলবি নাসিমেন্তোকে ব্রাজিলের কোর্ট জামিন দেয়নি। কয়েকদিন আগে এডসন চোলবি নাসিমেন্তোকে পুলিশ ড্রাগ গ্রহণ ও কেনা-বেচার সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে।
গত সপ্তাহে জনবহুল শহর সাও পাওলো থেকে ৪৫ মাইল দুরে সমুদ্রপাড়ের শহর সানটোসে কোকেন ব্যবসার সাথে যুক্ত একটি গ্রুপের সদস্য সন্দেহে এডসনসহ আরও ৫০ জনকে গ্রেফতার করা হয়।
বিচারক এডগার্ড ডি সুজা ক্যাস্ট্রো এডিসনের আবেদন নাকচ করে দেয়িছেন।
৩৫ বছর বয়সি নাসিমেন্তো সকলের কাছে এডিনহো নামেই পরিচিত। তার বিরুদ্ধে ড্রাগ কারবারিদের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং যদি তা প্রমাণিত হয় তাহলে তাকে ১৫ বছর জেল খাটতে হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পেলের সাবেক ক্লাব সানটোসে নাসিমেন্তো আট বছর গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পেশাদারী খেলা থেকে অবসর নেন ১৯৯৯ সালে।
