২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলে ত্রুটিমুক্ত রেফারিং-এর জন্য ফিফার মাইক্রোচিপ ব্যবহারের পরিকল্পনা

জার্মানিতে ২০০৬ সালের বিশ্ব কাপ ফুটবল ম্যাচে ত্রুটিমুক্ত রেফারিং-এর জন্য ফুটবলের ভেতরে ইলেকট্রনিক্স মাইক্রোচিপ টেকনোলজি ব্যবহারের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ফুটবল সংগঠন ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 01:58 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে পেরুতে অনুষ্ঠেয় অনুর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে এ প্রয়ুক্তি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।

এই মাইক্রোচিপের সাহায্যে বল গোল লাইন অতিক্রম করেছে কি না তা সুক্ষাতিসুক্ষভাবে যাচাই করা সম্ভব হবে।

কনফেডারেশন কাপ টুর্নামেন্টের উদ্ধোধনের প্রাক্কালে সোমবার ফিফা সভাপতি ব্লাটার বলেন, “আমরা পেরুতে অনুষ্ঠেয় ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্ব কাপ চ্যাম্পিয়নশিপে গোল-লাইন টেকনোলজি ব্যবহার করবো। যদি ওই প্রযুক্তি সফলতা পায় তাহলে ২০০৬ বিশ্ব কাপের খেলায় ব্যবহৃত ফুটবলে মাইক্রোচিপ ব্যবহার করা হবে। আমরা এই প্রযুক্তিগত পরীক্ষাটি পেরুতে সফল হলেই জার্মানিতে প্রয়োগ করবো। তবে আমি জানি না এ প্রযুক্তিতে আমরা সফল হব কি না। কিন্তু কমপক্ষে আমরা এর কার্যকারিতা পরীক্ষা তো করতে পারি।”