ইংল্যান্ডকে এখন নিজের দেশই মনে করছেন শেন ওয়ার্ন
ইংল্যান্ডকে এখন নিজের বাড়ির মতোই মনে করছেন অস্ট্রেলিয়ার স্পিনার শেনওয়ার্ন। এ্যাশেজ সিরিজ উপলক্ষে অস্ট্রেলিয়া দল আগামী ৪ মাস ইংল্যান্ডেই অবস্থান করবে।
সোমবার ইংল্যান্ডে এক সংবাদ সম্মেলনে ৩৫ বছর বয়সী এই স্পিনার বলেছেন, আগামী কয়েক বছর অনিয়মতিভাবে তিনি ইংল্যান্ডেই থাকবেন। ওয়ার্ন বলেন,এ মুহুর্তে ইংল্যান্ডই আমার বাড়ি।
ওয়ার্ন বলেন, আমি স্ত্রী সন্তানদের নিয়েই এখানে এসেছি এবং আগামী কয়েক বছর আমি মেটামুটি এখানেই থাকবো। আমার সন্তানরা এখানকার স্কুলেই ভর্তি হবে।
