বৃষ্টির কারণে আবাহনী-মোহামেডান ম্যাচ বাতিল
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যেকার ম্যাচটি ভারী বৃষ্টিপাতের কারনে বাতিল হয়ে গেছে। ম্যাচটি বুধবার অনুষ্ঠিত হবে।
বৃষ্টির পানিতে মাঠ খেলার অনুপোযুক্ত হয়ে পড়ায় রেফারীর রিপোর্টের প্রেক্ষিতে ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়। বৃষ্টির পর রেফারী মনসুর আজাদ ও দুই সহকারী রেফারী দু’দলের অধিনায়ককে সাথে নিয়ে মাঠ পরিদর্শন করেন।
লিগ কমিটি জানায়, লিগের বাকি খেলাগুলো বডিলি শিফট হয়ে যাবে।
