ফেব্রুয়ারিতে ঢাকায় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী বছর ফেব্রুয়ারিতে দেশে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
ফেডারেশনের সভাপতি এসএ সুলতানের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে ফেব্রুয়ারিতে দেশে ক্লাব পর্যায়ে আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফেডারেশনের সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান।
হেলাল জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার দু’টিসহ কমপক্ষে ছয়টি ক্লাব দলকে নিয়ে আসার চেষ্টা করবে ফেডারেশন। বৈঠকে টুর্নামেন্টের নাম এবং ভেন্যু চুড়ান্ত না হলেও শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন ফেডারেশনের সাধারন সম্পাদক।
