২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডন খেলছেও না আগাসি

মার্কিনি টেনিস তারকা আন্দ্রে আগাসি ইনজুরির কারণে আসন্ন উইম্বলডন টুর্নামেন্টে অংশ গ্রহন করবেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 05:46 PM

১৯৯২ সালের উইম্বলডন সিঙ্গেলস চ্যাম্পিয়ন আগাসি মঙ্গলবার ফ্যাক্সের মাধ্যমে ইংল্যান্ডের ক্লাবগুলোতেএ কথা জানান।

ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টের পর আগাসি নিতম্বের পুরনো ব্যথা আবার নতুন করে দেখা দেয় এবং একই সমস্যার জন্য তিনি উইম্বলডনে খেলছেন না।

তিনি গত বছরও একই সমস্যার কারণে উইম্বলডন টুর্নামেন্টে অংশ নিতে পারেননি।