২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার সাথে হেরেও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার সাথে হেরে পয়েন্ট খোয়ালেও সর্বশেষ ফিফা-কোকাকোলা বিশ্ব ফুটবল র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

অন্যদিকে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ জিতলেও ইকুয়েডরের বিরুদ্ধে হেরে র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। সবাইকে অবাক করে দিয়ে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছে চেক রিপাবলিক।

র‌্যাংকিংয়ে শীর্ষ দশটি দলের অবস্থান যথাক্রমে : ব্রাজিল, চেক রিপাবলিক, আর্জেন্টিনা, হল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র।