১ম বিভাগ ফুটবল লিগের শীর্ষে রহমতগঞ্জ
শীর্ষে থেকেই ১ম বিভাগ ফুটবল লিগের ১ম পর্বের খেলা শেষ করেছে রহমতগঞ্জ ক্লাব।
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে বুধবার রহমতগঞ্জ এক গোলে হারায় ধানমন্ডি ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন মিঠু।
সাত ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১৯। রহমতগঞ্জের চাইতে তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহাখালী একাদশ।
১ম পর্ব শেষে দলগত অবস্থান: রহমতগঞ্জ (১৯), মহাখালী একাদশ (১৬), বাড্ডা জাগরনী সংঘ (১৪), ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব (১১), অগ্রনী ব্যাংক (৬), ওয়ারী ক্লাব (৫), বিআরটিসি (৩) ও ধানমন্ডি ক্লাব (৩)।
