শুক্রবার থেকে শুরু হচ্ছে ২য় জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপ
বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ২য় জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপ।
চ্যাম্পিয়নশীপ উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান। প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী।
প্রতিযোগিতার বিডি, ফিটা ও অলিম্পিক রাউন্ডে বিভিন্ন জেলা, ক্লাব ও সার্ভিসেস সংস্থা থেকে ৩৮টি দল অংশগ্রহন করবে।
