জার্মানির কাছে ৪-৩ গোলে অষ্ট্রেলিয়ার হার
কনফেডারেশন কাপ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক জার্মানি অস্ট্রেলিয়াকে ৪-৩ গোলে পরাজিত করেছে।
জার্মানি হাফ-টাইমের আগে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। গোল দু’টি করেন জার্মান স্টাইকার মাইকেল বালাক ও লুকাস পোডোলস্কি।
তবে অস্ট্রেলিয়ান স্ট্রাইকাররাও পিছিয়ে ছিলেন না। তারা একের পর এক আক্রমণ চালিয়ে গোল সমতা আনেন। গোল দু’টি করেন জোপিস কোকো ও জন অ্যালোইসি।
হেভিওয়েট জার্মানির খেলোয়াড় কেভিন কুরানি ও পার মারটেসাকার চমৎকার সূচনা করেন। কিন্তু জোসিপ কোকো প্রথমার্ধের ২১ মিনিটে গোল করে অস্ট্রেলিয়া দলকে পুনরুদ্ধার করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করেন ৩১ মিনিটের সময় জন অ্যালোইসি।
প্রথমার্ধে ১৩ মিনিটের মধ্যে চার গোল হয় এবং তাতেই বোঝা যাচ্ছিল, দ্বিতীয়ার্ধে সন্ধান পাওয়া যাবে আরও গোলের।
মাইকেল বালাক পেনাল্টির মাধ্যমে গোল করেন।
অস্ট্রেলিয়া জার্মানির বিরুদ্ধে প্রায় ১৮০ মিনিট ধরে সমতা বজায় রাখে।
তবে জার্মানির গোলকিপার অলিভার কানের জন্য দিনটি যেমন ছিল আনন্দের, তেমনি বেদনারও। ওই দিন ছিল তার ৩৬ তম জন্ম দিন। তবে দুঃখের বিষয় হচ্ছে, তার দল
তুলনামূলক কম শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে গোল খায়।
