অনুর্ধ্ব-১০ বালক ও বালিকা দাবা টুর্নামেন্টের শীর্ষে ১২ দাবাড়ু
বাংলাদেশ দাবা ফেডারেশনের হল রুমে বৃহস্পতিবার অনুষ্ঠিত অনুর্ধ্ব ১০ বালক ও বালিকা দাবা টুর্নামেন্টের ২য় রাউন্ড শেষে শীর্ষে রয়েছে ১২ জন দাবাড়ু। প্রত্যেকেই দুই পয়েন্ট করে সংগ্রহ করেছে।
খেলোয়াড়রা হচ্ছে-তানভীর, অনিরুদ্ধ, আসিফ, মোহাইমেন, সৌমিক, রাব্বি, নাঈম, ইমতিয়াজ, রাফিন, রেজা, সুদীপ্তা ও নায়েম।
