২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনফেডারেশন কাপে জাপানের বিরুদ্ধে ম্যাক্সিকোর জয়

কনফেডারেশন কাপ ফুটবলে জিনহা ও জোসে ফন্সেকার গোলে মেক্সিকো জাপানের বিরুদ্ধে ২-১ গোলের জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 01:27 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

খেলার ১২ মিনিটের মাথায় আতসুশি ইয়াঙ্গাসিয়াসের আকস্মিক গোলে এগিয়ে যায় জাপান।

এর কিছুক্ষণ পরই ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মেক্সিকান ফরোয়ার্ড জিনহার দূর থেকে নেওয়া দ্রুতগতির শট খেলায় মেক্সিকোকে সমতা এনে দেয়। খবর-বিভিন্ন বার্তা সংস্থার। পুুরো খেলায় মেক্সিকো জাপানের ওপর প্রভাব বিস্তার করে খেলে।

খেলার ৬৪ মিনিটের মাথায় লুইস পেরেজের ক্রস থেকে চমৎকার হেডের মাধ্যমে বল জাপানের জালে জড়িয়ে দেন ফন্সেকা। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।