২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোফিয়া গার্ডেনে শনিবার বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে

ন্যাটওয়েস্ট সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শনিবার বিকেলে সোফিয়া গার্ডেনে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 01:34 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

অস্ট্রেলিয়ার এটাই সিরিজের প্রথম ম্যাচ। টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে এবং বিশ্ব একাদশের কাছে হারার পর রিকি পন্টিংয়ের দল বাংলাদেশকে বিধ্বস্ত করার প্রস্তুতি নিচ্ছে। অ্যাডাম গিলক্রিস্ট এবং হগ দুজনই শনিবারের ম্যাচে মাঠে নামবে।

রিকি পন্টিং বলেছেন, বাংলাদেশকে আজ তারা হাল্কা করে দেখছে না। ওয়ানডে ম্যাচে যে কোন কিছু ঘটতে পারে এই ভাবনা মাথায় রেখেই তারা মাঠে নামবে।

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটে পরাজিত হয়। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আজ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চাইছে টাইগাররা।