২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সাবেক ক্রিকেট ক্যাপ্টেন মুশতাক আলী আর নেই

ভারতের সাবেক ক্রিকেট ক্যাপ্টেন মুশতাক আলী আর নেই। শনিবার সকালে ৯১ বছর বয়সে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় পৃথিবী ত্যাগ করেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 02:32 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ভারতের হয়ে প্রথম বিদেশের মাটিতে শতরান করার গৌরবও মুশতাকের। ১৯৩৬ সালে ওল্ড ট্রাফোর্ডে তিনি এ রান করেন। ১৯১৪ সালে ১৭ ডিসেম্বর জন্মগ্রহন করেন আলী। ১৯৩৩-৩৪ সেশনে ইডেনে ভারতের হয়ে প্রথম টেস্ট খেলেন তিনি। দ্রুত নিজেকে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানে পরিনত করেন তিনি। প্রথম দিকে ৭ নম্বরে ব্যাট করলেও পরে ভারতের হয়ে ব্যাটিং সূচনা করেন তিনি।

মুশতাক আলীকে বলা হতো ভারতের সবচেয়ে সাহসী ব্যাটসম্যান। যে কোন সময় দু পা এগিয়ে বোলারদের শাসন করতেন তিনি। বিজয় মার্চেন্টে তার করা ১৯০ রানের ইনিংসটি ইতিহাসের ১৮ তম সেরা শতক বলে রায় দেন ক্রিকেটাররা।

ক্রিকেটে অবদান রাখার জন্য ১৯৬৪ সালে ভারত সরকার তাকে পদ্মভূষন পদকে পুরুস্কৃত করেন।

মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন মুশতাক আলী।